প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

Manual5 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
আজ ৩০ জুলাই ২০২৬ইং বৃহস্পতিবার বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের স্বনামধন্য প্রতিষ্ঠান জালালিয়া মহিলা আলিম মাদরাসা হলরুমে শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়নে লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মাদরাসার অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী কছির আলী আব্দুর রব।

মাদরাসার শিক্ষক ফারুক আহমেদ ও আব্দুল মুহিতের যৌথ সঞ্চালনায় তিলাওয়াত ও হামদ/নাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে সামগ্রিক বিষয়ে প্রতিষ্ঠানের সংকট, সম্ভাবনা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় বিষয় তুলে ধরেন উপাধ্যক্ষ মাওলানা মো: কামাল হোসেন আল মাথহুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব নূরুদ্দিন আহমদ, সাবেক সভাপতি আব্দুল মান্নান মনাফ, পাশাপাশি সকল শ্রেণী শিক্ষক বক্তব্য প্রদান করেন।

Manual6 Ad Code

এছাড়াও অভিভাবকদের মধ্য বক্তব্য প্রদান করেন, মোঃ সেলিম উদ্দিন, ছালেহ আহমদ, আব্দুল খালিক, রাশেদা আক্তার, শাহনাজ পারভিন, মুজিবুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রিপাক্ষিক জোরদার ভূমিকাই পারে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। তবে দীর্ঘদিন থেকে ম্যানেজিং কমিটি না থাকাতে এলাকাবাসীর সামগ্রিক সহযোগিতা পেতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে অধ্যক্ষ মাওঃ হামিদুর রহমানের সমাপনী বক্তব্য প্রদান করেন এবং হাফিজ মাহতাব উদ্দিন এর দোয়া ও শিরনী বিতরনের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code