প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অভিভাবকদের নিজ সন্তানের প্রতি যত্নশীল থাকতে হবে: বিয়ানীবাজারে এমপি এমরান

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
অভিভাবকদের নিজ সন্তানের প্রতি যত্নশীল থাকতে হবে: বিয়ানীবাজারে এমপি এমরান

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual5 Ad Code

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের নেতৃত্ব দেবে, তাদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক ও দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিয়ানীবাজারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ১৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

​‘মেধার বিকাশ, স্বপ্নের সূচনা’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিয়ানীবাজার উপজেলার নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক তন্ময় পাল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির স্থগিতকৃত সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার ও একলাছ মিয়া সহ আরো অনেকে।

অতিথিরা বলেন- শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি মনোযোগী হতে হবে এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানের প্রতি যত্নশীল থাকতে হবে যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

​অনুষ্ঠান শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এদিকে দুপুর দেড়টায় বিয়ানীবাজার উপজেলা সম্মেলনকক্ষে নদী ভাঙ্গণসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এমরান আহমদ চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হীরন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা এনাম উদ্দিন, বিএনপি নেতা সরওয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ ও যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code