প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবসর ভাঙলেন কুইন্টন ডি কক

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ণ
অবসর ভাঙলেন কুইন্টন ডি কক

Manual6 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

 

এশিয়া কাপ শেষেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। আসন্ন এ পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সীমিত ওভারের দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন কুইন্টন ডি কক। অবসর ভেঙে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার গত জুনে বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের হয়ে শেষবার খেলেছিলেন।

 

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই সুযোগ পেয়েছেন ডি কক। এদিকে পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। সর্বশেষ ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজে তিনি এই চোট পান। সুস্থ হতে বাভুমার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

Manual1 Ad Code

এদিকে অফস্পিনার সাইমন হার্মার দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন। যিনি ২০২৩ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। স্পিন বিভাগে সেনুরান মুত্থুস্বামী ও প্রেনেলান সুব্রায়েনের সঙ্গে যোগ দেবেন তিনি। কেশব মহারাজ ইংল্যান্ডে কুঁচকির চোট পাওয়ায় কেবল দ্বিতীয় টেস্ট থেকে দলের সঙ্গে থাকবেন।

 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার। আর ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটজকে। পাকিস্তান সিরিজের আগে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে একটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জন্যও ভিন্ন দল ঘোষণা করেছে সিএসএ।

 

অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা এই ম্যাচে নেতৃত্ব দেবেন। দলে আছেন ডি কক, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, রিজা হেনড্রিক্স, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও নতুন মুখ রাইভালদো মুনসামি। ফেরেইরা পাকিস্তান ওয়ানডে স্কোয়াডেও ডাক পেয়েছেন, যেখানে আছেন বার্গার, কোয়েতজি ও ডি কক। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে ও বিয়র্ন ফোর্টুইন।

 

পাকিস্তান সফরের দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-

 

Manual5 Ad Code

এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুলডার, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনে।

Manual2 Ad Code

 

পাকিস্তান সফরের দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-

Manual5 Ad Code

ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।

 

পাকিস্তান সফরের দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড

ম্যাথিউ ব্রিটজকেকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code