প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ণ
অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল। কারণ, জিতলেই ফাইনাল, হারলে বিদায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে আজ যে দল জিতবে তারা উঠে যাবে ফাইনালে।

ঠিক এমন সমীকরণকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, সেখানে অপেক্ষা করছে ভারত।

Manual7 Ad Code

প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।

ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদও।

Manual5 Ad Code

এদিকে, ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানেরও। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই, জানিয়েছে আগেই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেওয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।

তিনি বলেন, বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে প্রথমে নিজেদের দিকেই নজরটা রাখতে হবে। সব বিভাগেই ভালো খেলতে হবে। আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকেই।

এর আগে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জিতেছে লঙ্কানদের বিপক্ষে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচে। আর বুধবার হেরেছে ভারতের কাছে।

Manual4 Ad Code

অন্যদিকে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে অনেক দূর। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ২৫ দেখায় পাকিস্তান জয় পেয়েছে ২০ বার। বাংলাদেশের সাফল্য মাত্র ৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের দাপট বেশি। ৮ জয় বনাম বাংলাদেশের একটিমাত্র সাফল্য। তবে সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে ব্যবধান কিছুটা হলেও কমেছে: পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ জিতেছে ২টিতে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code