বিয়ানীবাজার কলেজে ছাত্রদলের সুপেয় পানির ফিল্টার স্থাপন
বিয়ানীবাজার কলেজে ছাত্রদলের সুপেয় পানির ফিল্টার স্থাপন
editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের তিনটি একাডেমিক ভবনে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে রবিবার দুপুরে পৃথক ৩টি ফিল্টার স্থাপন করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগি অধ্যাপক মো: আব্দুর রহিম, কলেজ ছাত্রদল সভাপতি রাহিম হোসেন, সাধারণ সম্পাদক রায়হান আহমদ।
Manual6 Ad Code
Manual6 Ad Code
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরীর অর্থায়নে এ প্রকল্প সম্পন্ন হয়েছে। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা ফয়সল চৌধুরীকে অভিনন্দন জানান।
Manual4 Ad Code
Manual1 Ad Code
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, সহ সভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেন, কলেজ ছাত্রদল নেতা আলমাছ হোসেন, সালমান আহমদ, ওয়াজেদ সুজেল, তাহমিদ আহমদ, জিবান আহমদসহ আরও অনেকে।