নিজের ব্যাটিং পজিশনের প্রশ্নে মিরাজ জানান, কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা এখনো ঠিক করেননি। তিনি বলেন, ‘দলের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত আমি সেখানেই খেলার চেষ্টা করব। গত বছর টপ অর্ডারে কিন্তু আমি প্রথম থেকে খেলিনি, আমি দেখেছি প্রথম দিকে দলের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি আমি দেখতে পেরেছি যে উপরে একটু ঘাটতি আছে তখন আমি উপরে ব্যাটিং করেছি।’
‘তাই এবারও ওরকম দেখা যেতে পারে, যে জায়গাটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি… আমি নিজে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই ওই ভাবেই আমি চেষ্টা করব নিজেকে।’
Manual5 Ad Code
Manual3 Ad Code
এবারের বিপিএলে সিলেট টাইটান্সকে শিরোপা জেতাতে চান মিরাজ, ‘দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার। এখনো ১০ টা ম্যাচ খেলতে হবে। তারপর টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে। এরপর সেমিফাইনাল, ফাইনাল মানে অনেক দূরের বিষয়।’
‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’