প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিদেশে ‘যা শিখেছি বাংলাদেশ দলে প্রভাব ফেলবে’

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
বিদেশে ‘যা শিখেছি বাংলাদেশ দলে প্রভাব ফেলবে’

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

চলতি বছর বেশ কয়েকটি লিগে খেলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। চলতি মাসে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। বিগ ব্যাশে খেলছেন রিশাদ হোসেন। আইএল খেলে বিপিএলে যোগ দিয়েছেন তাসকিন-মোস্তাফিজ।

Manual3 Ad Code

বিদেশি লিগে খেলা প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন, আসলে ভালোর তো শেষ নেই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমবারের মতো আইএলটি-২০ খেললাম। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম। আবার রিশাদও বিগ ব্যাশ খেলছে। এটা আমাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়েছে।

জাতীয় দলের এই গতিময় পেসার আরও বলেন, মোস্তাফিজ মাশাআল্লাহ অনেক ভালো করেছে, আমি মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। এটা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে।

বিদেশি টুর্নামেন্টে খেলার মাধ্যমে যে অভিজ্ঞতা হয়েছে, তা আন্তর্জাতিক ক্রিকেটে কাজে দিবে জানিয়ে তাসকিন বলেন, কালচার, পেশাদারিত্ব সবকিছু অনেক সুন্দর ছিল ওখানে (আইএল টি-টোয়েন্টি)। এই জিনিসগুলো থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি কাজে লাগবে।

Manual4 Ad Code

তাসকিন আরও বলেন, আমি নিশ্চিত যে মোস্তাফিজ, রিশাদ যা শিখলো, আমি যা শিখলাম; সেটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ দলে প্রভাব ফেলবে। কিছুটা হলেও, ৫% হলেও উন্নতি হবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code