প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কলকাতা চাইলেও মোস্তাফিজকে যেতে দেবে না বিসিবি

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
কলকাতা চাইলেও মোস্তাফিজকে যেতে দেবে না বিসিবি

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual6 Ad Code

আইপিএল খেলার জন্য মোস্তাফিজুর রহমানকে দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া পুনরায় কলকাতা নাইট রাইডার্স চাইলেও মোস্তাফিজকে আর ছাড়বে না বিসিবি। বোর্ডের একজন পরিচালক এটা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। যেটা বাংলাদেশি হিসেবে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। তবে গতকাল শনিবার উগ্রপন্থিদের হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা।

এরপর বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। এরপর আজ জরুরি মিটিং করে বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি।

Manual5 Ad Code

একই সঙ্গে বোর্ড পরিচালকরা একমত হয়ে আইপিএলে মোস্তাফিজের অনাপত্তিপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। কলকাতা ফের আগ্রহ দেখালেও মোস্তাফিজকে কোনোভাবে আইপিএলে পাঠাবে না বিসিবি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code