প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় সীমান্ত থেকে (৫২ বিজিবির) অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ণ
বড়লেখায় সীমান্ত থেকে (৫২ বিজিবির) অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্দাইল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ আটক করেছে।

Manual8 Ad Code

সোমবার(০৫ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় সীমান্ত থেকে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গান্দাইল হাটুভাংগা টিলা এলাকায় তাদের একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ (১টি বড়, ১টি ছোট ও ১টি বাছুর) আটক করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান জানান, আটককৃত মহিষগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code