ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন
ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন
editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
স্পোর্টস ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মূলত, একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা।
Manual1 Ad Code
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
Manual4 Ad Code
ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা।
গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি- কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।