বিয়ানীবাজারে জাপা প্রার্থীর কর্মীসভায় লাঙ্গল প্রতীককে বিজয়ী করার অঙ্গিকার
বিয়ানীবাজারে জাপা প্রার্থীর কর্মীসভায় লাঙ্গল প্রতীককে বিজয়ী করার অঙ্গিকার
editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual1 Ad Code
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো: আবদুন নুর বলেছেন, দেশের কাংখিত উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গলের বিকল্প নেই। দেশের সংকট উত্তরনে এবং পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিতে জাপার বিজয় নিশ্চিত করতে হবে।
Manual4 Ad Code
তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের সময়ে দেশে যে উন্নয়ন হয়েছে, তা বছরের পর বছর আর হয়নি। মানুষ উন্নয়নের নামে ধোঁকা খেয়েছে। দূর্নীতি আর সন্ত্রাসে ছেয়ে গেছে দেশ। তিনি আরোও বলেন, আসন্ন নির্বাচনে জুলাই শহীদদের আত্মার শান্তি কামনায় জাতীয় পাটিকে বেছে নিবে দেশবাসী।
Manual7 Ad Code
তিনি মঙ্গলবার বিয়ানীবাজার পৌরশহরের একটি রেষ্টুরেন্টে জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে উপরোক্ত কথা বলেন।
শেওলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রবীন রাজনীতিক এশলু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলার শাখার সদস্য সচিব আজিজুল ইসলাম লুকুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আলীনগর জাপার সভাপতি আবু বক্কর পাখি, লাউতার সভাপতি মো: আবুল কালাম, মুল্লাপুর ইউপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, দুবাগের সভাপতি কয়সর আহমদ, যুব সংহতির সভাপতি জইন উদ্দিন, মুড়িয়ার সভাপতি ইব্রাহিম আলী কটই, শেওলার শাহ আলম, দেলোওয়ার হোসেন , আব্দুল খালিক প্রমুখ।