প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৩৩ দিনে ৫০ কোটি ফুটবল বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবেদন

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ণ
৩৩ দিনে ৫০ কোটি ফুটবল বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবেদন

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বজুড়ে রেকর্ড আগ্রহ দেখা গেছে। গতকাল বুধবার ফিফা জানিয়েছে, র‌্যান্ডম সিলেকশন ড্রয়ের আওতায় বিশ্বকাপের টিকিট পেতে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে ৫০ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে।

Manual4 Ad Code

ফিফার তথ্য অনুযায়ী, গত ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত- এই ৩৩ দিনে মোট অর্ধ বিলিয়নের বেশি টিকিট ক্রয়ের আবেদন জমা পড়েছে। আবেদনকারীর সংখ্যার দিক থেকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো শীর্ষে রয়েছে।

Manual3 Ad Code

ফিফা বলছে, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে এমন বৈশ্বিক সাড়া আগে কখনো দেখা যায়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘মাত্র এক মাসের একটু বেশি সময়ে অর্ধ বিলিয়ন টিকিট আবেদন কেবল চাহিদার বহিঃপ্রকাশ নয়, এটি একটি বৈশ্বিক বার্তা। এই অভূতপূর্ব সাড়ার জন্য সারা বিশ্বের ফুটবলভক্তদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

Manual2 Ad Code

জানা যায়, র‌্যান্ডম ড্রয়ের মাধ্যমে আবেদনকারীকে টিকিট কেনার সুযোগ দেওয়া হবে। যারা নির্বাচিত হবেন- তাদের আগামী ৫ ফেব্রুয়ারির আগে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। তবে ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ম্যাচের টিকিট পাওয়া মানেই আয়োজক দেশে প্রবেশের নিশ্চয়তা নয়। সংশ্লিষ্ট দেশের ভিসা ও অভিবাসন নীতিমালা আলাদাভাবে প্রযোজ্য হবে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে চারটি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অব ৩২ ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এসব ম্যাচ আয়োজন করা হবে অ্যারোহেড স্টেডিয়ামে। ফলে ওই ভেন্যুতে খেলা দেখার আশায় বিপুলসংখ্যক দর্শক টিকিটের জন্য আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

এখন আপাতত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। ৫০ কোটিরও বেশি আবেদন থেকে যারা নির্বাচিত হবেন, তাদের নাম ঘোষণার পরই জানা যাবে কারা ২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code