এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল
এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল
editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual3 Ad Code
প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘এইচআরআরএস এ্যাওয়ার্ড-২০২৬’ পদকের জন্য মনোনীত হলেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সংগঠক এনায়েত সোহেল।
Manual3 Ad Code
দেশ এবং প্রবাসে সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের অবদান, নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বিবেচনা করে তাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (HRRS) কর্তৃক আগামী ১৮ এপ্রিল ২০২৬ ঢাকায় হোটেল ৭১-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ক্যাটাগরীতে মনোনীত সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র তুলে দেওয়া হবে।
আয়োজক সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (HRRS)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর জানান, এই সম্মাননা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও সমাজের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।
Manual7 Ad Code
প্রসঙ্গত, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল-এর বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য।
প্রায় দুই যুগের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন।