স্টাফ রিপোর্টার:
জয়ের শেষ দুই বলে দরকার ৭ রান। ফাহিম আশরাফের বলে খালেদ আহমেদ ব্যাট হাঁকালেন। দুই নেওয়ার সুযোগ থাকলেও নিলেন এক রান। এতে স্ট্রাইক পান ক্রিস ওকস। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেট টাইটান্সকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
Manual3 Ad Code
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিপিএলে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচটি হয়েছে লো স্কোরিং। তবে ম্যাচটি হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বীপূর্ণ। যেখানে শেষ বলে রংপুরকে বিদায় করে দিয়েছেন সিলেটের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ওকস।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। এরপর খুশদীল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১১১ রান সংগ্রহ করে রংপুর।
Manual4 Ad Code
খুশদীল ১৯ বলে ৩০ ও মাহমুদউল্লাহ ২৬ বলে ৩৩ রান করেন। সিলেটের পক্ষে খালেদ আহমেদ নেন ৪টি উইকেট। এছাড়া ওকস ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।
Manual2 Ad Code
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। শেষদিকে জয়ের কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন মঈন আলি ও ক্রিস ওকস।