প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাকিবকে জাতীয় দলে ফেরাতে আলোচনা চলমান আছে, জানালো বিসিবি

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ণ
সাকিবকে জাতীয় দলে ফেরাতে আলোচনা চলমান আছে, জানালো বিসিবি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য বিবেচিত হবেন সাকিব। গত শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

Manual5 Ad Code

বিসিবির পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। তাকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর বোর্ড থেকে সাকিবের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’

এর আগে সংবাদ সম্মেলনে আমজাদ বলেছিলেন, ‘আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিট; আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে যেন অংশগ্রহণ করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’

Manual7 Ad Code

এছাড়া সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। সেইসঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code