বিয়ানীবাজারের নিদনপুর-সুপাতলা প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের বরণ
বিয়ানীবাজারের নিদনপুর-সুপাতলা প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের বরণ
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
Manual3 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা নিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করলো শিক্ষকরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলার নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে তাদের চকলেট, খাতা, বই ও পেন্সিল দিয়ে বরণ করে নেয়া হয়।
Manual7 Ad Code
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্চনা চক্রবর্তী, দিপা বেগম, সুহানা আক্তার সুমি, জাহেদা বেগম, পুরবী দাস, সাদেক হাসান, রুপালী রাণী দাস তুলি, ফারহানা হোসেন সহ বিদ্যালয়ের অভিবাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, শিশুদের শিক্ষাজীবনের শুরুতে শিক্ষকদের এই সুন্দর অভ্যার্থনা শিক্ষার্থীরা সারাজীবন মনে রাখবে। পাশাপাশি একজন শিশুর সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই অভিভাবকদের অনেক সচেতন হতে হয়।