প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ণ
‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

ক্রিকেটে পরাশক্তি দল ভারত। ভারতীয়রাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হর্তাকর্তা। ভারতের কথায় সব হয়। আইসিসি থেকে যা আয় হয় তার সিংহভাগ নিয়ে নেয় ভারত। বাকিদের দেওয়া হয় নামকা ওয়াস্তে কিছু অর্থ। শুধু তাই নয়, ভারত চাইলে ক্রিকেটে সব কিছুই সম্ভব। আইসিসি তাদের হাতের পুতুল।

এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য নতুন এক করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করা জরুরি। আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে।’

বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ম্যাচ বয়কট ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন খোয়াজা আসিফ।

Manual8 Ad Code

পিসিবির এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে না খেললে জরিমানার কথা বলা হচ্ছে। বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থাকে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এ সবের বিরুদ্ধে ডিআরসিতে গেলেও লাভ হবে না বলেও জানানো হয়েছে।’

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, ‘আমাদের বার্তা দেওয়া হয়েছে, পিসিবির দাবি মেনে নিরপেক্ষ দেশে ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারতের মাটিতে খেলতে না চাওয়ার দাবি মেনে নেওয়া হয়েছে। তার পরও সরকারের নির্দেশে ভারত-ম্যাচ না খেললে চুক্তিভঙ্গ হবে। আইসিসির বিপুল আর্থিক ক্ষতির দায় পাকিস্তানকেই নিতে হবে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code