প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেষ মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে ২৪ ঘণ্টাও বাকি নেই। এরইমধ্যে ভারতীয় স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। চোটের কারণে দল থেকে ছিটকে পড়া পেসার হারশিত রানার পরিবর্তে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি (ইটিসি) এই পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

সর্বশেষ দেড় বছর আগে মোহাম্মদ সিরাজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।

Manual6 Ad Code

স্কোয়াডে পরিবর্তন আনার কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ডান হাঁটুতে গুরুতর চোট পান রানা। এদিন এক ওভারের বেশি করতে পারেননি, বিনিময়ে দেন ১৬ রান। পরে এক ওভারে দুইবার রানআপ শেষ করতে পারেননি। কিছুক্ষণ পর হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। সেই চোটের কারণেই বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। তার এই অনাকাঙ্ক্ষিত বিদায়ে অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে ভারতীয় নির্বাচকরা সিরাজকে ডেকেছে।

Manual5 Ad Code

এর আগে, বৃহস্পতিবার ডানহাতি এই পেসারের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘হার্ষিত মনে হচ্ছে না ভালো আছে। আজ আমরা জানতে পারবো। যদি হার্ষিত ছিটকে যায়, আমাদের জন্য সেটা হবে বড় ধাক্কা। আমাদের অন্য কম্বিনেশন খুঁজতে হবে। কিন্তু আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’ পরবর্তীতে সিরাজকে রানার স্থলাভিষিক্ত করার ঘোষণা দেয় বিসিসিআই।

Manual8 Ad Code

অনেকদিন ধরেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ভারত জাতীয় দলের বিবেচনায় ছিলেন না সিরাজ। দলে ডাক পাওয়া সিরাজ ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৫টি টেস্ট, ৫০টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার এই আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারতের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

টি-টোয়েন্টি স্কোয়াডে ভারত ব্যাটিং গভীরতাকে প্রাধান্য দিয়ে আসছে। তবে রানার অনুপস্থিতি তাদের হয়তো সেভাবে ভাবাবে না, যদি স্কোয়াডের অন্য ক্রিকেটাররা ফিট থাকেন। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের পাশাপাশি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও আছেন বাড়তি অপশন হিসেবে। বোলিং বিভাগেও শক্তিশালী ভারত, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং পেস বিভাগ এবং বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব সামলাবেন স্পিন বিভাগ। রির্জার্ভ হিসেবে যুক্ত হলেন সিরাজ।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code