প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আরেকটি ট্রফির ফাইনাল আজ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ণ
আরেকটি ট্রফির ফাইনাল আজ

Manual1 Ad Code

স্পোর্টস রিপোর্টার :
সাফের বয়সভিত্তিক ফুটবলে এখন পর্যন্ত যে কয়টি টুর্নামেন্ট হয়েছে তার প্রায় সবকয়টিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ছয়বার ফাইনাল খেলেছে। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। একবার রানার্সআপ হয়। আজ সাফের আরও একটি বয়সভিত্তিক ফাইনালে বাংলাদেশ। এবার মুখোমুখি বাংলাদেশ-ভারত। নেপালের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোখারা শহরে ফাইনাল শুরু হবে বিকাল ৩টা ১৫ মিনিটে।

Manual4 Ad Code

এবারের সাফ হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী দল নিয়ে। লড়াই করছে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। লিগ পদ্ধতির খেলা। এরই মধ্যে লিগের খেলায় বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে ভারতকে। এই টুর্নামেন্টে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দেশ। বাংলাদেশ যেমন ফাইনালে আত্মবিশ্বাসী, তেমনি ভারতও আত্মবিশ্বাসী। তারা ভালো ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। কিন্তু ভারতের মনের মধ্যে একটা ক্ষত পোড়াচ্ছে, লিগ ম্যাচে হারের কথা। ২ গোল হজম করে শোধ দিতে না পারার ব্যর্থতা।

নারী সাফের বয়সভিত্তিক ফুটবলে একেকটি বছর বিভিন্ন বয়সের খেলা হয়। যে বয়সেরই হোক, বাংলাদেশের আধিপত্য সব সময় ছিল। ভারত এবং নেপাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হলেও তারা একচেটিয়া আধিপত্য দেখাতে পারেনি। ২০১৮ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৮ নারী বয়সভিত্তিক সাফ হয়েছিল। চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফে ফাইনাল খেলেছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২৫ সালে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এবারও বাংলাদেশের চোখ ট্রফির দিকে। ট্রফি নিয়ে আগামীকাল ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন ইয়ারজান, অর্পিতা, জয়নব, সুরভী, মুনকি, মামনি, আলপি, পূজা, প্রীতিরা। আত্মবিশ্বাসে টগবগ করছেন তারা। ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে এসেছে ভারত। কিন্তু ফাইনালে এসে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী। বয়সভিত্তিক ফুটবলে ভারত সব সময় বাংলাদেশের কাছে পিছিয়ে ছিল। ২০২২ সালে ভারতের জামসেদপুরে অনূর্ধ্ব-১৮ সাফের গ্রুপ পর্বে বাংলাদেশ হারলেও ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল ভারতকে।

Manual2 Ad Code

এখন পর্যন্ত বয়সভিত্তিক সাফের ঐতিহাসিক ফাইনাল ম্যাচ হয়েছে ২০২৪ সালে, ঢাকার কমলাপুর স্টেডিয়ামে। ফাইনাল ১-১ গোলে শেষ হয়েছিল। সেই ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ভারত খেলতে রাজি ছিল না। ড্রেসিং রুমে চলে গিয়েছিল। পরে ভারত মাঠে ফিরলেও টাইব্রেকিংয়ে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টাইব্রেকিংয়ে ১১টি করে গোল হয়েছিল। থাইল্যান্ডের ব্যাংককে ফুটসাল সাফ নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশের ফুটবলাররা। এখনো আনন্দের রেশ আছে ফুটবল অঙ্গনে। আজ পোখারায় চ্যাম্পিয়ন হলে আনন্দের সঙ্গে যোগ হবে আরেক আনন্দ।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code