যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এনাম উদ্দিন সংবর্ধিত
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এনাম উদ্দিন সংবর্ধিত
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual7 Ad Code
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা সদস্য যুক্তরাজ্যস্থ কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক ও কসবা বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক কমিউনিটি ব্যক্তিত্ব এনাম উদ্দিন এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Manual4 Ad Code
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সচিব সাহেদ আহমদের পরিচালনায় উক্ত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য ও উপদেষ্টা কুড়ারবাজার হাই স্কুলের সাবেক শিক্ষক ফখরুদ্দিন আহমেদ, উদিচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মাসুম আহমদ।
Manual8 Ad Code
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যোক্তা সদস্য হাসান আহমেদ।
Manual2 Ad Code
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা সদস্য ইফজাল আহমদ শামীম।
সংবর্ধিত অতিথি সকলকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ও সুন্দর অবকাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রায় আজীবন দাতা সদস্য পদ গ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে তিন লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।