প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করলো বাংলাদেশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করলো বাংলাদেশ

Manual1 Ad Code

ডিজিটাল ডেস্ক :
জয় দিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের আসর শুরু করেছে বাংলাদেশ। অল্প পুঁজি নিয়েও শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Manual3 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। ইশমা ৩০, শারমিন ২৯ ও শামিমা সুলতানা করেন ১৭ রান। আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেনি।

Manual7 Ad Code

১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কার মেয়েরা। পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা।

মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশোর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১১১ রানে গুটিয়ে যায় লঙ্কান মেয়েরা। এতে ৪ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code