প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের যে সড়কে ঝরল আরেক প্রাণ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ণ
সিলেটের যে সড়কে ঝরল আরেক প্রাণ

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের ভাই নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নিহত হয়েছেন।

Manual4 Ad Code

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ির এক ব্যক্তির মরদেহ আনতে কুলাউড়া থেকে সিলেটে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।

নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সিলেটের ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যু হয়।

Manual6 Ad Code

দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code