প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে সাজছে সংসদ ভবন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ণ
নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে সাজছে সংসদ ভবন

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

প্রজন্ম ডেস্ক:

নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে নতুন রূপে সাজছে জাতীয় সংসদ ভবন। সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নবনির্বাচিত সংসদ সদস্যসহ নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিবেশনের প্রস্তুতির কাজ চলছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভাও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে বলে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সংসদ ভবন সূত্র জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া-মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো সাজানোর কাজও চলছে। গণঅভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো মেরামত করা হচ্ছে। নির্বাচনের পর মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শনিবার থেকে সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা।

 

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো প্রস্তুত নয়। সে কারণে এই মুহূর্তে তিনি সেখানে উঠতে পারছেন না।

সংসদ সচিবালয়ের আরেক কর্মকর্তা বলেন, বঙ্গভবনের পক্ষ থেকে সংসদ সচিবালয়ে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে প্রস্তুতি।

সংসদ সচিবালয় আগে থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ আয়োজনের কাজ শুরু করেছিল। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলো পেয়েছেন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code