প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

Manual8 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ছয়টি দল। সুপার এইটের লড়াই থেকে বাদ পড়েছে আটটি দেশ। এখনও দুটি জায়গার জন্য লড়াই চলছে।

Manual5 Ad Code

মঙ্গলবার কানাডাকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ষষ্ঠ দল হিসেবে নক আউটে উঠেছে তারা। কানাডার যুবরাজ সামরা শতরান করেও দলকে জেতাতে পারেননি।

Manual4 Ad Code

গ্রুপ ‘এ’

সুপার এইটে উঠেছে — ভারত

বাদ পড়েছে — নামিবিয়া

বাকি একটি জায়গার জন্য লড়াই রয়েছে-পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

তিন ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট। আগামীকাল বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারালেই সুপার এইটে জায়গা করে নেবে তারা। তবে হেরে গেলে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে পাকিস্তান।

যুক্তরাষ্ট্র ৪ পয়েন্ট তৃতীয় পজিশনে আছে। নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান হেরে গেলে সুযোগ থাকবে যুক্তরাষ্ট্রের জন্য। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে।

গ্রুপ বি

Manual7 Ad Code

সুপার এইটে উঠেছে — শ্রীলংকা

বাদ পড়েছে — ওমান

বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে- জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।

জিম্বাবুয়ে (পয়েন্ট ৪, নেট রানরেট +১.৯৮৪) — মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সুপার এইটে উঠে যাবে। বৃষ্টির কারণে খেলা না হলেও সুপার এইটে উঠে যাবে জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়া (পয়েন্ট ২, নেট রানরেট +০.৪১৪) — জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেই গ্রুপপর্ব থেকে বিদায় নেবে অস্ট্রেলিয়া। তবে জিম্বাবুয়ে হারলে সামান্য সুযোগ থাকবে অসিদের জন্য। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে তাদের হারাতে হবে।

গ্রুপ সি

সুপার এইটে উঠেছে — ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড।

বাদ পড়েছে — স্কটল্যান্ড, ইটালি ও নেপাল।

Manual7 Ad Code

গ্রুপ ডি

সুপার এইটে উঠেছে — দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড।

বাদ পড়েছে — আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code