পৃথক সড়ক দূর্ঘটনায় বিয়ানীবাজারের দুই তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ও দুপুরে পৃথকস্থানে এ দূর্ঘটনা ঘটে। উভয় ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, নিজ বাড়ি বিয়ানীবাজারের মাটিজুরা থেকে সিলেট শহরে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হন ফাহাদ আহমদ (২৩)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মৃত আব্দুর রউফের ছেলে।
Manual4 Ad Code
Manual4 Ad Code
এদিকে তিলপাড়ার আছিরগঞ্জ বাজারের কাছে আরেক দূর্ঘটনায় নিহত হন কামাল উদ্দিন (৩০)। তিনি ভরাউট গ্রামের বকতিয়ার মিয়ার ছেলে।
Manual3 Ad Code
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।