বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তফজ্জুল হোসেন আর নেই। মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
Manual8 Ad Code
মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার দুপুর ২.১৫ মিনিটের সময় পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
Manual1 Ad Code
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও শহীদ পরিবারের সন্তান তফজ্জুল হোসেন বিগত দিনে বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান থাকাবস্থায় বিয়ানীবাজার পৌরসভায় রুপান্তরিত হলে পৌর প্রশাসকের দায়িত্ব পান। দীর্ঘ সময় তিনি এই পদে বহাল ছিলেন।