প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৪৮ বছরের খরা কাটিয়ে টটেনহ্যামের মাঠে বড় জয় আর্সেনালের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ণ
৪৮ বছরের খরা কাটিয়ে টটেনহ্যামের মাঠে বড় জয় আর্সেনালের

Manual7 Ad Code

ডিজিটাল ডেস্ক :
আর্সেনালের ভক্তদের জন্য রোববারটি ছিল উৎসবের। টটেনহ্যামকে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আবারও ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল ‘গানার’রা।

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আর্সেনালের ওপর চাপের পাহাড় জমেছিল। তবে উত্তর লন্ডন ডার্বিতে সেই চাপকে শক্তিতে রূপান্তর করল তারা। ১৯৭৮ সালের পর এই প্রথম টটেনহ্যামের ঘরের মাঠে এত বড় ব্যবধানে জয়ের স্বাদ পেল আর্সেনাল। দীর্ঘ ৪৮ বছর পর আর্তেতার দল সেই ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনল।

ম্যাচের নায়ক এজে ও ইয়োকেরেশ ম্যাচের মূল নায়ক ছিলেন মিডফিল্ডার এজে। গত নভেম্বরেও টটেনহ্যামের বিপক্ষে ৪-১ জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। টানা ১৮ ম্যাচ গোলহীন থাকার খরা কাটিয়ে এই ম্যাচে তিনি করলেন জোড়া গোল। তার পাশাপাশি দলের নতুন ভরসা ইয়োকেরেশও করেছেন দুই গোল।

Manual4 Ad Code

ম্যাচের ঘটনাপ্রবাহ ম্যাচের ৩২ মিনিটে পাপে সারের ভুলে বল পায় বুকায়ো সাকা। তার নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন এজে। তবে দুই মিনিট পরেই ডেকলান রাইসের ভুলে সমতা ফেরান রানদাল কোলো মুয়ানি।

Manual3 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় দৃশ্যপট। জুরিয়েন টিম্বারের পাস থেকে টটেনহ্যামের রক্ষণের অসতর্কতার সুযোগ নিয়ে জোরালো শটে আর্সেনালকে আবারও লিড এনে দেন ইয়োকেরেশ। ৬১ মিনিটে এজে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ করেন। ম্যাচের শেষ মুহূর্তে টটেনহ্যাম সমর্থকদের মাঠ ছাড়ার মিছিলে নতুন মাত্রা যোগ করেন ইয়োকেরেশ, যখন তিনি যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন।

Manual8 Ad Code

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র এই জয়ের পর ২৮ ম্যাচে আর্সেনালের সংগ্রহ এখন ৬১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে তারা ৫ পয়েন্টে এগিয়ে। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে, তবুও এই জয় আর্সেনাল শিবিরে শিরোপার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code