প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ক্ষমতা হারানোর পর উপদেষ্টারা কে কোথায়

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
ক্ষমতা হারানোর পর উপদেষ্টারা কে কোথায়

Manual8 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual4 Ad Code

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং উপদেষ্টারা এখন নিজ নিজ কর্মজীবনে ফিরতে শুরু করেছেন। বেশিরভাগ উপদেষ্টা ইতোমধ্যে সরকারি বাসভবন ছেড়ে দিলেও কেউ কেউ এখনো বাংলো বা অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন।তবে লক্ষ্যণীয় বিষয় হলো, বিদায়ী সরকারের প্রায় প্রতিটি সদস্যই বর্তমানে গণমাধ্যম এড়িয়ে চলছেন এবং অনেকটা লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।

​২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, দায়িত্ব পালনের দেড় বছরের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার আগেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছাড়েন। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের রাতেই প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন এবং ২২ ফেব্রুয়ারি রাতে ঢাকা ছাড়েন আরেক বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।

​সাবেক উপদেষ্টাদের বর্তমান অবস্থান নিয়ে জনমনে কৌতূহল দেখা দিলে একটি গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। তবে তিনি দাপ্তরিকভাবে ইউনূস সেন্টারের কাজে যোগ দিয়েছেন এবং চলতি মাসের শেষ নাগাদ গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের এক মাসের মধ্যে সরকারি বাসা ছাড়তে হয়, বিশেষ কারণে যদি দ্বিতীয় মাসেও থাকতে হয় তবে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে।

​এদিকে ‘মন্ত্রিপাড়া’ হিসেবে পরিচিত মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় গিয়ে দেখা যায়, প্রভাবশালী সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ৩৫ হেয়ার রোডের বাসা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আগের বাসায় উঠেছেন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ এখনো হেয়ার রোডের সরকারি বাসাতেই রয়েছেন, যদিও তার সাক্ষাৎ মেলেনি।

Manual5 Ad Code

গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান (৪ নম্বর মিন্টো রোড), পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন (৩৫ মিন্টো রোড), প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন (৫ নম্বর মিন্টো রোড) এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার (৩৪ মিন্টো রোড) এখনো সরকারি বাসভবনে অবস্থান করছেন। তবে তাদের কাউকেই সরাসরি বা ফোনে পাওয়া যায়নি।

Manual2 Ad Code

​অন্যদিকে সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরয়ার ফারুকী দায়িত্ব পালনকালীন সময়েও সরকারি বাসার সুবিধা না নিয়ে নিজ বাসভবনেই ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান ১৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় তার পুরনো কর্মস্থল ‘বেলা’তে কাজ শুরু করেছেন।

​অধিকাংশ উপদেষ্টা গণমাধ্যম থেকে দূরে থাকলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, তিনি তার লেখালেখি ও শিক্ষকতা পেশায় ফিরে যাবেন।

জনমানুষের মতে, অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। তাই তাদের এভাবে আড়ালে চলে যাওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code