প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

Manual5 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual4 Ad Code

ইরান ও এর মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ষষ্ঠ দফায় হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

Manual7 Ad Code

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী ‘পর্যায়ক্রমে চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্নধর্মী ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে’।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

Manual8 Ad Code

রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর দেয়।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরানি জনগণের উদ্দেশে ঘোষণা করা হচ্ছে যে, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে আমেরিকা ও জায়নবাদী শাসকের চালানো যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন।

Manual8 Ad Code

​দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, এ হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।

এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ​পাশাপাশি সরকার সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে।

অন্যদিকে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
একইসঙ্গে তারা এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code