প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পরাশক্তি চীনের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
পরাশক্তি চীনের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ

Manual4 Ad Code

ডিজিটাল রিপোর্ট :

নারী এশিয়ান কাপ ফুটবলের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনস। এবারই প্রথম নারী এশিয়া কাপ ফুটবলে খেলছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি চীনের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।

শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে চীনের মেয়েরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। এশিয়ান কাপে ১৫ বার অংশগ্রহণ করে ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে চীন। এক কথায় এশিয়ান ফুটবলের পরাশক্তি তারা। তবে এ সব নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ দল। নিজেদের নিয়েই বেশি ভাবছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Manual7 Ad Code

রোববার (১ মার্চ) সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি মিডফিল্ডার মনিকা চাকমা। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি অনেক দিন হয়েছে। এখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখানে ভালো অনুশীলন হচ্ছে। প্রতিদিনই আমাদের উন্নতি হচ্ছে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে।’

Manual8 Ad Code

প্রতিপক্ষ চীন প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু ওরা এশিয়ার মধ্যে সেরা, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নও, তো ওদের নিয়ে আমাদের প্রত্যেক দিন মিটিং হয়। ভিডিও দেখানো হয়। ওরা কোন পজিশনে কীভাবে খেলে, আমাদের কীভাবে দৌড়াতে হবে বা মাঠে কীভাবে খেলতে হবে, এগুলো মিটিংয়েও বলা হচ্ছে। আর আমরা মাঠেও সেটা নিয়ে কাজ করতেছি।’

 

Manual8 Ad Code

ফলাফল যাই হোক মাঠে সেরাটা দেবেন বলে জানিয়েছেন মনিকা। তিনি বলেন, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ফল যা–ই হোক, আমরা আমাদের সেরাটা দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নিজেদের নিয়ে বেশি ভাবছি, কারণ, আমাদের এখানে পারফরম্যান্স করতে হবে। দেশের জন্য হোক, নিজের জন্য হোক বা ফ্যামিলির জন্য, সবার জন্যই আমরা এখানে খেলতে এসেছি। আমরা আমাদের দেশের জন্যই ভাবছি।’

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code