প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে অর্ধ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চকলেট উদ্ধার, গ্রেফতার ২

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
বিয়ানীবাজারে অর্ধ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চকলেট উদ্ধার, গ্রেফতার ২

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

 

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৪৭ হাজার (প্রায় অর্ধ লক্ষ) টাকার অবৈধ ভারতীয় চকলেট উদ্ধার করা হয়েছে। এ সময় চকলেট চোরাকারবারি হিসেবে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

Manual5 Ad Code

 

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) মুজাম্মেল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চারখাই ইউপিস্থ কচকটখা এলাকার ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ-বিয়ানীবাজারগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করলে ভারতীয় Nestle Kitkat ৮০০ পিস ও ভারতীয় Dairy Milk ৩৫০ পিস জব্দ করা হয়। অবৈধ চকলেট বহনের অভিযোগে জৈন্তাপুর উপজেলার লামা শ্রামপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে জালাল আহমদ (৩৬) সারিঘাটের মৃত সাইফুল হকের ছেলে বাপ্পি আহমেদ (২৮)-কে গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code