প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যুদ্ধের তীব্রতা ক্ষয়ক্ষতি বাড়ছে

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
যুদ্ধের তীব্রতা ক্ষয়ক্ষতি বাড়ছে

Manual8 Ad Code

 

# ইরানের নেতা হচ্ছেন খামেনির ছেলে
# মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
# ইরানি যুদ্ধজাহাজ ডোবানোর দাবি যুক্তরাষ্ট্রের

প্রজন্ম ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার তেহরানজুড়ে বিভিন্ন সামরিক ও নিরাপত্তা স্থাপনাসহ ইরানের বিভিন্ন স্থানে দশম দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানও জবাবে পাল্টা হামলা চালিয়েছে।

চলমান যুদ্ধে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। দুই পক্ষই একে অন্যের বড় ধরনের ক্ষতি করার দাবি করেছে। এদিকে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় পুরো অঞ্চলটিতে অচলাবস্থা তৈরি হয়েছে, যার প্রভাব তেল উৎপাদন ও বৈশ্বিক বাজারে পড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে পাঁচ দিনে কমপক্ষে এক হাজার ৪৫ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

Manual6 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লাগাতার হামলায় ইরানের বিমান ও নৌবাহিনী ‘বিধ্বস্ত’ হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ১৭টি জাহাজ এবং প্রায় দুই হাজার লক্ষ্যবস্তু ধ্বংস

করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো ছুড়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। তিনি জাহাজটির নাম উল্লেখ করেননি।
তবে এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছিল, গলে উপকূলে ইরানের একটি জাহাজ ডুবে যাওয়ার পর প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছে। জাহাজটি থেকে ৩২ জনকে উদ্ধার করার কথাও জানিয়েছে শ্রীলঙ্কা।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদাইদতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে একই সময় অন্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেট ও ফুজাইরা বন্দরে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে কনটেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ কথা জানিয়েছে।

Manual3 Ad Code

এদিকে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে তুরস্ক জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার সিরিয়া, ইরাক পার হয়ে তুরস্কের আকাশসীমার দিকে যাচ্ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র। তবে তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করে দেয় ন্যাটো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। অবশ্য ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো বিমান হামলা থেকে বেঁচে গেছেন। একই হামলায় তাঁর বাবা নিহত হন। রয়টার্সকে বুধবার এমন তথ্য জানিয়েছে দুই ইরানি সূত্র। সূত্রগুলো জানায়, ইরানের শাসনব্যবস্থার ভেতরে মোজতবাকে তাঁর বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ হুঁশিয়ারি দিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে যাঁকেই নিযুক্ত করা হোক না কেন, তাঁকে নির্মূল করা হবে।

Manual8 Ad Code

ইরানে হামলা নিয়ে নিজ দেশেই তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট আইন প্রণেতারা ট্রাম্পের ইরান আক্রমণের যৌক্তিকতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো স্থলযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে এবং এতে ‘অন্তহীন’ সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Manual2 Ad Code

এদিকে যুদ্ধের জেরে সৌদি আরব, কুয়েত ও লেবাননের দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়েছে এবং মার্কিন নাগরিকদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা প্রতিবেশীদের সঙ্গে নিরাপদ আকাশপথ (এয়ার করিডর) উন্মুক্ত করেছে, যাতে আটকে পড়া নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়া যায়।

অন্যদিকে হরমুজ প্রণালি সম্পূর্ণ দখলে রাখা হয়েছে বলে দাবি করেছে ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)। ইরানের ফার্স বার্তা সংস্থায় এক বিবৃতিতে আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ গতকাল বলেন, ‘বর্তমানে হরমুজ প্রণালি ইসলামিক রিপাবলিকের (ইরান) নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’ তবে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে পারাপারের জন্য যুক্তরাষ্ট্র নৌবাহিনী মোতায়েন করতে প্রস্তুত রয়েছে। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে রপ্তানি হয়। বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে দাঁড়িয়ে আছে বহু জাহাজ। ইরানের বিধি-নিষেধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল থমকে গেছে। সেই ভিড়ে আছে যুক্তরাষ্ট্রের জাহাজও।

গুরুত্বপূর্ণ এই প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের প্রভাব সমগ্র বিশ্বে পড়তে শুরু করেছে। বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। এশিয়ার শেয়ার বাজারে গতকাল বড় ধরনের ধস নেমেছে, বিশেষ করে সিউলে রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রি হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল এই অঞ্চলের বিনিয়োগকারীরা তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। তবে ইউরোপীয় শেয়ারবাজার গতকাল চাঙ্গা ছিল এবং মার্কিন বাজারগুলো সামান্য ঊর্ধ্বমুখী অবস্থায় খোলার ইঙ্গিত দিচ্ছে। অবশ্য এই অবস্থা চলতে থাকলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা আসতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন।

অন্যদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তারা পায়নি এবং বেইজিং এই যৌথ হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code