প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইরানের বিশ্বকাপ খেলা-না খেলা নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
ইরানের বিশ্বকাপ খেলা-না খেলা নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত এই টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ১০০ দিনেরও কম। মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজন নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Manual8 Ad Code

চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল পালটা-পালটি হামলার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে ট্রাম্প বলেন, ‘সত্যিই এটা নিয়ে আমার মাথাব্যথা নেই আমার মনে হয় ইরান খুবই খারাপভাবে পরাজিত একটি দেশ। তারা ধোঁয়ার ওপর চলছে।’

Manual4 Ad Code

গেল সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশগুলোর জন্য আয়োজিত পরিকল্পনা সম্মেলনে ইরানই ছিল একমাত্র অনুপস্থিত দেশ। এতে করে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় আরও বেড়েছে। যদিও ফিফা ইরানের বিশ্বকাপ খেলা না খেলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফিফার সাধারণ সম্পাদক ম্যাটিয়াস গ্রাফস্ট্রম শনিবার জানিয়েছিলেন, এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না ফিফা। সব পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার পর সিদ্ধান্ত নিবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

এছাড়াও তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সবার অংশগ্রহণের সঙ্গে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা।’ এছাড়াও ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ ইরানের সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রীড়া কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code