জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন
জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন
editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
Manual2 Ad Code
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ নির্মাণ করতে চায়, যে সমাজে মানুষ কেবল আলাহকেই ভয় করবে। দুনিয়ার কাউকে ভয় বা তোয়াক্কা করবে না। কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় না করেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘপথ অতিক্রম করে এসেছে। কোন প্রকারের লোভ-লালসার কারণে কোন মানুষের কাছে নত হয়নি, বরং সত্যকে আকঁড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। যে কারণেই আজ বাংলাদেশে কোটি কোটি মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিজেদের পছন্দের তালিকায় স্থান দিয়েছেন।
তিনি শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
Manual4 Ad Code
তিনি আরোও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতার আপসোসের জায়গা রয়ে গেছে, তারা জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে ছিলেন। কিন্তু দূর্বত্তরা সাধারণ মানুষের মতামতকে ছিনতাই করে আজকে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দলের স্থানে নিয়ে গেছে। সময়ের পরিক্রমায় আজকে পরিস্কার এবং প্রস্ফুটিত হচ্ছে এবং প্রকাশিত হচ্ছে ও প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আর যারা দেশকে ভালবাসে না, দেশের সম্পদ লুটেপুটে খায় তারাই সেই চক্রান্তের সাথে জড়িত ছিল।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতের সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর আমীর কাজী জমির হোসাইন, পৌর বিএনপির সহ-সভাপতি কবির আহমদ।
Manual6 Ad Code
এসময় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।