সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনীতে মন্ত্রী-এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের মিলনমেলা
সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনীতে মন্ত্রী-এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের মিলনমেলা
editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual8 Ad Code
Manual5 Ad Code
ঈদ আনন্দকে আরো বর্নিল করতে সিলেটের পুলিশ সুপারের সরকারি বাসায় মন্ত্রী এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে অনুষ্ঠিত ঈদ আনন্দ মিলন মেলায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
Manual6 Ad Code
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়) হুমায়ুন কবির, সিলেট-০৬ এর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
Manual6 Ad Code
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের অফিসার ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।
এসময় জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসার-ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার প্রত্যাশা করেন।