বিয়ানীবাজার উপজেলার গ্যাজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের নিয়ে সমন্বয় কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৪ মার্চ, মঙ্গলবার উপজেলার আহতদের সংখ্যার সম্মতিতে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে আমিনুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে মোহাম্মদ জহির খানকে দায়িত্ব দেয়া হয়েছে।
Manual6 Ad Code
নির্বাচিত দায়িত্বশীল নেতৃবৃন্দেরা বলেন, জুলাই শহীদ-আহতদের কল্যাণে সর্বদা সচেষ্ট থেকে কাজ করে যাবেন। দল-মত নির্বিশেষে আমরা যেভাবে জুলাই আন্দোলনে সামিল হয়েছিলাম ঠিক তেমনিভাবে আগামীতেও সম্মিলিতভাবে সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।