বিয়ানীবাজারের একটি বেসরকারি হাসপাতালে হামের লক্ষন নিয়ে এক শিশু ভর্তি হয়েছে। পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে হাম রোগের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান। চিকিৎসাধীন শিশুর বয়স ৫ বছর। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান জানান, অনেক রোগী আসলেও পরীক্ষা-নিরিক্ষায় হাম ধরা পড়ছেনা। এ ধরনের রোগী এলে শিশুদের ক্ষেত্রে রক্ত ও টয়লেট পরীক্ষা করা হয়।
তিনি বলেন, হামের পর্যাপ্ত টিকা নেই। সংকট আছে।
Manual4 Ad Code
Manual4 Ad Code
তিনি আরও বলেন, চিকিৎসার ক্ষেত্রে পাঁচ বছরের কমবয়সী শিশুদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্দি-জ্বর, হাঁচি-কাশি ও শরীরে র্যাশ বের হওয়া হামের লক্ষণ। যেসব বাচ্চাদের এই লক্ষণ পাওয়া যায়, তাদেরকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।