প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিজিবির অভিযানে মাদক দ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ
বিজিবির অভিযানে মাদক দ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ওষুধসামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে এসব অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

বিজিবি ১৯ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (৩০ নভেম্বর) তাদের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ৬৩ হাজার ৩১৫ পিস ওষুধ, ৩ হাজার ৬৫০ কেজি চিনি, ভারতীয় জুতা ২৯ জোড়া, ভারতীয় থ্রিপিস ১০টি জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা।

এছাড়া ২৮ ও ২৯ নভেম্বর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১২ কেজি ভারতীয় চা পাতা , ২ হাজার ১০০ কেজি চিনি, ২৯ হাজার পিস সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ৭০ কেজি ভারতীয় পোস্তদানা এবং ভারতীয় ৪টি গরু জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
তিনদিনের অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা বলে জানায় বিজিবি।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code