প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জ বালির নিচে মিললো দেড় কোটি টাকার কসমেটিকস ও শাড়ী

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
হবিগঞ্জ বালির নিচে মিললো দেড় কোটি টাকার কসমেটিকস ও শাড়ী

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিনব কৌশলে পাচারকালে একটি বালুভর্তি ট্রাকসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ করেছে।

Manual5 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি বালু বোঝাই ট্রাক সন্দেহজনকভাবে অতিক্রম করতে দেখলে বিজিবির সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়। অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ এসব মালামাল জব্দ করা হয়।

Manual5 Ad Code

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ পণ্য ও ট্রাকের সর্বমোট আনুমানিক সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এ বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের চোরাচালান দমনে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code