স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।
ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময় ভিনির দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।
Manual1 Ad Code
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কেউ। মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।
Manual8 Ad Code
কিন্তু মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত শটে গোল নিশ্চিত করে ইগর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক চমৎকার এক মুভ করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি।
Manual6 Ad Code
আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।