প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্বপ্ন পূরণের পথে জিদান

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ণ
স্বপ্ন পূরণের পথে জিদান

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জিনেদিন জিদানের। ফ্রান্সের কোচ হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছেন তা পূরণ হতে যাচ্ছে। এ জন্য অবশ্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট করে বললে ২০২৬ বিশ্বকাপ শেষেই জিদানকে প্রধান কোচ করার আনুষ্ঠানিক ঘোষণা দিবে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ শেষেই হেড ফ্রান্সের কোচের পদ ছাড়বেন দিদিয়ের দেশম। ফ্রান্সের ডাগআউট থেকে বিদায় নেওয়ার ঘোষণা ইতিমধ্যে দিয়ে রেখেছেন অধিনায়ক ও কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানো সাবেক মিডফিল্ডার। তাই বাতাসে জোরাল গুঞ্জন চলছে দেশমের উত্তরসূরি হতে যাচ্ছেন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ আবার এক কাঠি সরেস। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, জিদানের সঙ্গে নাকি চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এখন শুধুই নাকি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Manual1 Ad Code

খেলোয়াড় হিসেবে ফ্রান্সের জার্সিতে মাঠ মাতিয়ে স্বপ্ন পূরণ করেছেন জিদান। জিতেছেন ১৯৯৮ বিশ্বকাপও। একই বছর সাবেক মিডফিল্ডার জিতেছেন ব্যক্তিগত নৈপুণ্যের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরও। ২০০৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ারের সুনাম অর্জন করেছেন তিনি। অনেক বিখ্যাত ক্লাবের কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলেও, একটি ক্লাব বাদে আর কারো ডাকে সাড়া দেননি জিদান।

Manual1 Ad Code

সেই ক্লাবটি হচ্ছে তার প্রিয় রিয়াল মাদ্রিদ। দুই মেয়াদে লস ব্ল‍্যাঙ্কোসদের ডাগআউটে দাঁড়ান তিনি। এর মধ্যে প্রথম মেয়াদে রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতান ৫৩ বয়সী কোচ। তাতে কোচ হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ করেন ফ্রান্স কিংবদন্তি। তারই সুবাদে অনেক ক্লাব তাকে পাওয়ার প্রস্তাব দিলেও সম্মতি দেননি তিনি। তার অন্যতম কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ফ্রান্সের কোচ হয়েই আবারও কোচিংয়ে ফিরতে চান তিনি। সেই অপেক্ষাই এবার ফুরাতে যাচ্ছে। বিশ্বকাপ শেষে কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেদের গুরু হচ্ছেন তিনি।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code