প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সরকারি আদেশে কান দিচ্ছেন না বিয়ানীবাজারের ব্যবসায়ীরা

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
সরকারি আদেশে কান দিচ্ছেন না বিয়ানীবাজারের ব্যবসায়ীরা

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। ব্যবসায়ীদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও বিয়ানীবাজারের ব্যবসায়ীরা তা মানছেননা। সোমবার ৭টার পর বিয়ানীবাজার পৌরশহরের সবধরনের দোকানপাট খোলা ছিল। এখানে যেন নিয়ম মানার কোনো তাড়া নেই কারও মাঝেই।

ব্যবসায়ীদের সতর্ক করতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সরকারি নির্দেশনার একটি বিজ্ঞপ্তি শেয়ার করেছেন। আজ মঙ্গলবার থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে বলে সূত্র জানায়।

Manual8 Ad Code

এদিকে দোকানপাট সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখতে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোও উদাসীন। তাদের পক্ষ থেকে এ ধরনের কোন তৎপরতা চোখে পড়েনি। রাত ৮-৯টা পর্যন্ত স্বাভাবিক বেচাকেনা চলছে সব দোকানপাটে। কোথাও কোথাও দোকান মালিক সমিতির স্পষ্ট নির্দেশনা নেই বলেও অভিযোগ করেছিলেন কর্মচারীরা। একই সঙ্গে বন্ধের কঠোরতা নিয়ে কোনো প্রকার সচেতনতা ছিল না উপজেলা প্রশাসন অথবা পৌরসভার পক্ষ থেকেও।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code