প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৬ই জুলাইয়ের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের নির্দেশ

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
৬ই জুলাইয়ের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের নির্দেশ

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual5 Ad Code

নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ এক প্রজ্ঞাপনে এনএসসি আইন, ২০১৮-এর ২১ ধারা মোতাবেক এই কঠোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একইসঙ্গে দেশের ক্রিকেটকে স্থবিরতা থেকে বাঁচাতে এবং স্বচ্ছ নির্বাচনের পথ প্রশস্ত করতে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

 

নতুন এই অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন দেশসেরা ওপেনার জনাব তামিম ইকবাল খান। এনএসসির পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, গঠিত এই কমিটিকে অবশ্যই আগামী ৬ই জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

Manual3 Ad Code

তদন্ত কমিটির মাধ্যমে আগের কমিটির নির্বাচনী কারচুপি প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তামিমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন তানজিল চৌধুরী, ফাহিম সিনহা, মির্জা সালমান ইস্পাহানী, জনাব মোঃ রফিকুল ইসলাম (বাবু), ইসরাফিল খসরু এবং সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, ব্যারিস্টার রাশনা ইমাম, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

Manual5 Ad Code

এনএসসি স্পষ্ট জানিয়েছে, বর্তমান অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন শেষ করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে। বিসিবিতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানো এবং একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই এখন এই নতুন কমিটির প্রধান আইনি ও নৈতিক দায়িত্ব। প্রজ্ঞাপনে বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই সদস্যদের ওপর আস্থা রাখা হয়েছে যেন ক্রিকেটের নিয়মিত কাজগুলো ব্যাহত না হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code