প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে পালিয়ে যাওয়া দুই আসামী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
বিয়ানীবাজারে পালিয়ে যাওয়া দুই আসামী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারের বারইগ্রাম থেকে হাতকঁড়াসহ পালিয়ে যাওয়া দুই আসামীকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাত ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়াদের গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

সূত্র জানায়, হাতকঁড়াসহ পালিয়ে যাওয়া দু’জন সালমান ও সাইদুল স্থানীয় লাউতা ইউনিয়নের বাসিন্দা। তারা এলাকার রাস্তাঘাট খুব ভালো করে চিনে। তাই দ্রুত তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual4 Ad Code

জানা গেছে, পুলিশ শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন তিন গাড়ি চোরকে আটক করে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে অত্যন্ত চতুরতার সাথে দুই চোর হাতকঁড়াসহ পুলিশের হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে অপর আরেকজন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

Manual2 Ad Code

হ্যান্ডকাফসহ সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখা মাত্রই দেরি না করে বিয়ানীবাজার থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code