প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ণ
ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ

Manual6 Ad Code

ডিজিটাল ডেস্ক:
নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের ক্ষত শুকানোর আগেই জিরোনার মুখোমুখি হয়েছিল আলভারো আরবেলোয়ার দল। তবে ঘরের মাঠে দাপট দেখিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমবাপে-ভিনিসিয়ুসদের।

Manual7 Ad Code

শুক্রবার (১০ এপ্রিল) রাতে মাঠে নামার আগে লা লিগায় মায়োর্কার কাছে হেরেছিল রিয়াল। ফলে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল ৬। জিরোনার বিপক্ষে এই ড্রয়ে ব্যবধান কমানোর বদলে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ল লস ব্লাঙ্কোসরা। আজ (শনিবার) এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনা জয় পেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ৯-এ।

Manual2 Ad Code

পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রাখা এবং ২২টি শট (যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল) নিয়েও কাঙ্ক্ষিত জয় পায়নি রিয়াল। বিপরীতে রক্ষণ সামলে খেলা জিরোনা মাত্র ১০টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে জিরোনাকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। ১০ মিনিটের মাথায় সহজ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার পর ভিনিসিয়ুস ও ভালভার্দের আক্রমণ রুখে দেন জিরোনা গোলরক্ষক পাউলো গাজ্জানিগা। অন্যদিকে, রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনও শুরুতে একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে বিপদমুক্ত রাখেন।

বিরতির পর ৫১ মিনিটে ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। ব্রাহিম দিয়াজের পাস থেকে পাওয়া বল বুলেট গতির শটে জালে জড়ান এই উরুগুইয়ান মিডফিল্ডার। তবে লিড পাওয়ার আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে থমাস লেমারের জোরালো শট লুনিনকে পরাস্ত করলে সমতায় ফেরে জিরোনা।

ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও জিরোনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল। কাঙ্ক্ষিত গোল না আসায় ম্যাচ শেষে বার্নাব্যুর গ্যালারি থেকে সমর্থকদের দুয়ো শুনতে হয় ফুটবলারদের।

Manual7 Ad Code

পয়েন্ট টেবিলের চিত্র: এই ড্রয়ের পর ৩১ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭০ পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আজকের ম্যাচে জয় পেলে লিগ শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে কাতালানরা।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code