প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে বিয়ানীবাজার সরকারি কলেজে চলছে প্রস্তুতি

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে বিয়ানীবাজার সরকারি কলেজে চলছে প্রস্তুতি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ বরণ করে নিতে বিয়ানীবাজার সরকারি কলেজে চলছে বর্ণিল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে ইতোমধ্যেই রঙিন হয়ে উঠেছে ক্যাম্পাস।

Manual5 Ad Code

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিভাগ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, বৈশাখী শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে সড়কজুড়ে আঁকা হচ্ছে বর্ণিল আলপনা, জলরঙে ফুটে উঠছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৃশ্যপট। পুরো প্রাঙ্গণজুড়ে রঙ-তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে দেশীয় সংস্কৃতির বৈচিত্র্য আর নান্দনিক অবয়ব।

Manual1 Ad Code

এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এই প্রতিপাদ্যের মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার বার্তা তুলে ধরা হবে।

বৈশাখী আয়োজন প্রসঙ্গে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ বলেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সঙ্গে গভীরভাবে জড়িত। এবারের অনুষ্ঠানে সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরা হবে। পহেলা বৈশাখ নতুন জাগরণের প্রতীক হয়ে মানুষের মাঝে আশা ও সম্প্রীতির সঞ্চার করবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code