নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলমান। দুই ম্যাচ শেষে দুই দল ১-১ এ সমতায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে দারুণ ভূমিকা রাখায় সবশেষ আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তারকারা।
Manual6 Ad Code
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রানতাড়ায় ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ওপেনার সর্বোচ্চ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৪০ নম্বরে।
একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে না থাকলেও ব্যাটারদের তালিকায় এখনো শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
ওয়ানডে বোলার র্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য রয়েছে। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা ছয় উইকেট ভাগাভাগি করেছেন। দ্বিতীয় ম্যাচে এক উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮তম রিশাদ। আর পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম তিনি।
Manual2 Ad Code
বাঁহাতি শরিফুল ইসলাম ২০২৪ সালের পর ওয়ানডেতে ফিরে দারুণ বোলিং করেছেন। ২৪ বছর বয়সী পেসার দুটো ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে বোলার র্যাংকিংয়ের ৩৯ নম্বরে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নেমে আটে। দুই ম্যাচে মাত্র একটি উইকেট তারা। ইনজুরিতে এই সিরিজে কোনো ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান ৭ ধাপ নেমে ৫৫ নম্বরে।