প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে চান ট্রাম্পের বিশেষ দূত!

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে চান ট্রাম্পের বিশেষ দূত!

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতে পাওলো জাম্পোল্লি একটি প্রস্তাব দিয়েছে। এতেই ফুটবল বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাওলো জাম্পোল্লি প্রস্তাব দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে সুযোগ দিক ফিফা।

পাওলো জাম্পোল্লি এই প্রস্তাবটি জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন্নো ও ডোনাল্ড ট্রাম্পের কাছে। যুক্তি হিসেবে জাম্পোল্লি বলেছেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে-অফে বাদ পড়ার পর।

ট্রাম্পের বিশেষ দূত জানান, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার জন‍্য ট্রাম্প ও ইনফান্তিন্নোকে বলেছেন।

Manual3 Ad Code

জাম্পোল্লির এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল ফুটবল নয়—বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

Manual8 Ad Code

ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব‍্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, মেলোনির সঙ্গে সম্পর্ক উন্নতির লক্ষ‍্যে এই উদ‍্যোগ নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এদিকে ফিফা সভাপতি ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন, মাঠের পারফরম্যান্সই বিশ্বকাপে অংশগ্রহণের একমাত্র ভিত্তি। তিনি বলেছেন, ‘ইরান মাঠে খেলে যোগ্যতা অর্জন করেছে। তারা খেলতে চায় এবং তাদের খেলা উচিত।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code