প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারালো রিয়াল, শিরোপার সুবাস পাচ্ছে বার্সা

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারালো রিয়াল, শিরোপার সুবাস পাচ্ছে বার্সা

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
লা লিগায় আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোরা। তবে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে তারা। এতেই শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে গেলো আলভারো আরবেলোয়ার শিষ্যরা।

রিয়ালের পয়েন্ট খোয়ানোতে শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে লস ব্লাঙ্কোদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে কাতালানরা। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। অন্যদিকে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৮২।

Manual7 Ad Code

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে বেটিসের মাঠে ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে ব্যর্থ হয় রিয়াল। বেটিসের হেক্টর ভেলেরিনের গোল তাদের জয়বঞ্চিত করে।

Manual6 Ad Code

এছাড়া পুরো ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেনি রিয়াল। বল পজেশন এবং আক্রমণেও এগিয়ে ছিল রিয়াল বেটিস। ৫২ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। বিপরীতে রিয়ালের ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৮টি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code