প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ
কানাইঘাটে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বড়বন্দ ১ম খণ্ড গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল প্রায়ই ফারহানার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে দুই দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার (২৭ এপ্রিল) তিনি তার মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশাযোগে তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর গভীর রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।

Manual5 Ad Code

নিহতের ভাই নোহা গাড়িচালক সেলিম উদ্দিন জানান, তার বোনের স্বামী সোহেল একজন মাদকাসক্ত। তিনি প্রায়ই ফারহানাকে মারধর ও নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। নির্যাতনের শিকার হয়ে তার বোন প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। সর্বশেষ আবারও মারধরের পর তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। সোমবার তার বোন দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের মামার বাড়িতে যায়। রাতে মামার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফারহানা বেগমের মরদেহ উদ্ধার করে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code